
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ থানার সামনে ডাকসু নেতা যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের) ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ হামলার শিকার হয়েছেন। শিবিরের সমর্থনে নির্বাচিত এই নেতাদের ওপর ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা করেছে বলে ইসলামী ছাত্রশিবির অভিযোগ করেছে। তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট কেন্দ্র করে এ ঘটনা। ছাত্রদলের দাবি, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের মারধর করেছে।