ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন। ১৮ আগস্ট
ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন। ১৮ আগস্ট

ডাকসু নির্বাচনে লড়তে প্রস্তুত ৫৬৫ জন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য বিভিন্ন পদে সর্বমোট ৫৬৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ শেষ দিনে মনোনয়নপত্র নেন ৪৪২ জন। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন জানান, যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৮টি পদের জন্য এই নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ৩৯,৭৭৫ জন ভোটার। পাশাপাশি ১৮টি হলে বিভিন্ন পদে মোট ১ হাজার ২২৬ জন শিক্ষার্থী মনোনয়নপত্র নিয়েছেন।