উদয়ন স্কুল কেন্দ্রে ভোট গণনা চলছে
উদয়ন স্কুল কেন্দ্রে ভোট গণনা চলছে

ডাকসু ফল আজ রাতেই

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল আজ মঙ্গলবার রাতের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি জানান, ওএমআর মেশিনে ভোট গণনা চলছে এবং কিছু কেন্দ্রের গণনা এগিয়েছে, কিছু পিছিয়ে। কারচুপির অভিযোগের মধ্যেই স্বচ্ছভাবে গণনা চলছে। ব্যালট পেপার আলাদা করার জন্য সময় বেশি লাগছে।