ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়

ডাকসুর নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি, ছাত্র বহিষ্কার

ডাকসু নির্বাচনের এক নারী প্রার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত আলী হুসেন নামের এক শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকির ঘটনায় গতকাল দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।