ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৬ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) । 36 দফার মধ্যে উল্লেখযোগ্য হলো: ভোটাধিকারের বয়স ১৬ বছর করা, আগামী ৫ বছরে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি, চাঁদাবাজি সম্পূর্ণ বন্ধ করা এবং এককালীন তহবিল দিয়ে মেধাবীদের দেশে ফেরানো। শুক্রবার গুলশানে ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জোট প্রসঙ্গে বলেন, এটি মূলত একটি নির্বাচনী জোট এবং তারা নতুন বন্দোবস্তের লড়াইয়ে আছেন, সংস্কারের দাবি বাস্তবায়নের চেষ্টা করবেন।