গণভোটে ‘হ্যাঁ’–এর পক্ষে প্রচার চালানোর জন্য একটি ফাউন্ডেশন গঠন করে বাংলাদেশ ব্যাংক থেকে এক কোটি টাকা অনুদান নিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
গণভোটে ‘হ্যাঁ’–এর পক্ষে প্রচার চালানোর জন্য একটি ফাউন্ডেশন গঠন করে বাংলাদেশ ব্যাংক থেকে এক কোটি টাকা অনুদান নিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

গণভোট প্রচারে কোটি টাকা: বিতর্কে ছাত্র আন্দোলন

গণভোটে ‘হ্যাঁ’–এর পক্ষে প্রচারে বাংলাদেশ ব্যাংক থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কোটি টাকা অনুদান গ্রহণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সংগঠনের সদ্য সাবেক সভাপতি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামের বিরুদ্ধে অর্থপ্রাপ্তির তথ্য গোপনের অভিযোগ তুলেছেন সাবেক মুখপাত্র সিনথিয়া জাহীন আয়েশা। রিফাত অভিযোগ অস্বীকার করে জানান, অ-নিবন্ধিত হওয়ায় 'স্যাড' ফাউন্ডেশনের মাধ্যমে টাকাটি নেওয়া হয়েছিল। এটি অডিট করিয়ে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়েছে; অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত।