সোহরাওয়ার্দীতে ১৪ দলের সভা চলছে

মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে আলোচনা সভা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। আজ সোমবার বেলা সোয়া তিনটার দিকে এই সভা শুরু হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও ১৪ দলের সমন্বয়ক এবং মুখপাত্র আমির হোসেন আমু।‌ সভার আরও উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী ও কামরুল ইসলাম।

আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাসের সভাপতিত্বে সভার ১৪ দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।

এর আগে বেলা আড়াইটা থেকে ১৪ দলের নেতা-কর্মীরা পৃথক মিছিল নিয়ে সভাস্থলে আসতে থাকেন।‌ এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের আওতাধীন বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।