
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছে ছাত্রদল। ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী তানজিলা হোসাইন অভিযোগ করেন, ব্যালট পেপারে কারচুপি, জামায়াত নেতার প্রতিষ্ঠান থেকে ব্যালট ছাপানো এবং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াত-শিবিরের সঙ্গে যোগসাজশে নির্বাচনকে প্রভাবিত করছে।