শিল্পী মাসুক হেলালের তুলিতে জিয়াউর রহমান
শিল্পী মাসুক হেলালের তুলিতে জিয়াউর রহমান

জিয়া হত্যা: ৪৫ বছর পরেও অমীমাংসিত

১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেশিনগানের গুলিতে নিহত হন। স্থানীয় বিএনপি বিরোধ মেটাতে তাঁর এ সফর ছিল। ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এম এ মঞ্জুর 'বিপ্লবী পরিষদ'-এর পক্ষে হত্যার দায় নেন ও চট্টগ্রাম বেতার থেকে ঘোষণা দেন। উপরাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার জরুরি অবস্থা জারি করেন। পরে মঞ্জুর আত্মসমর্পণ করলে সেনাহেফাজতে তিনি নিহত হন।