‘জনগণের নির্বাচন–ভাবনা’ শীর্ষক জরিপের দ্বিতীয় দফার দ্বিতীয় পর্বের ফলাফল প্রকাশ অনুষ্ঠান। আজ বুধবার রাজধানীর জাতীয় আরকাইভস মিলনায়তনে
‘জনগণের নির্বাচন–ভাবনা’ শীর্ষক জরিপের দ্বিতীয় দফার দ্বিতীয় পর্বের ফলাফল প্রকাশ অনুষ্ঠান। আজ বুধবার রাজধানীর জাতীয় আরকাইভস মিলনায়তনে

জরিপ: কোন দলের প্রতি কত সমর্থন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া নিয়ে ভোটারদের মধ্যে সিদ্ধান্তহীনতার হার বেড়েছে। ‘জনগণের নির্বাচন–ভাবনা’ শীর্ষক জরিপের দ্বিতীয় দফার দ্বিতীয় পর্বের ফলাফলে এ তথ্য উঠে এসেছে। জরিপে দেখা গেছে, ভোট দেওয়ার ক্ষেত্রে ৪১ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতার পছন্দের দল বিএনপি। জামায়াতে ইসলামীকে পছন্দ করেছেন ৩০ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতা। আর জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) পছন্দ করেছেন ৪ দশমিক ১০ শতাংশ উত্তরদাতা।