জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো
জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো

গুলশান থানার ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬০ নেতা যোগ দিলেন ছাত্রদলে

জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলশান থানা শাখার আহ্বায়ক, সদস্যসচিবের নেতৃত্বে ৬০ জনের বেশি নেতা–কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন। মঙ্গলবার বিকেলে গুলশানের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দেন।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

যোগদানকারী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মোহাম্মদ জিয়াদ (আহ্বায়ক—ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন), সজীব সরদার নিহাল (সদস্যসচিব—ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন), মেহেদী হাসান আরাফাত (মুখ্য সংগঠক—ছাত্রশক্তি), মো. সাব্বির আহমেদ (সিনিয়র যুগ্ম আহ্বায়ক—ছাত্রশক্তি), সায়েম দেওয়ান (সহমুখপাত্র—ছাত্রশক্তি), মো. জহিরুল ইসলাম (যুগ্ম সদস্যসচিব—ছাত্রশক্তি), মোহাম্মদ তামিম ইসলাম (সংগঠক—ছাত্রশক্তি), তামিম মাহমুদ মাশরুর (সংগঠক—ছাত্রশক্তি), রিদওয়ান হোসেন আফনান (সিনিয়র সংগঠক—ছাত্রশক্তি) ও বিক্রম কুমার অলক (যুগ্ম আহ্বায়ক—ছাত্রশক্তি)।

অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিব উদ্দিন উপস্থিত ছিলেন। এ সময় তিনি যোগদানকারী নেতা–কর্মীদের স্বাগত জানান এবং সংগঠনের কার্যক্রম জোরদারে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, ‘নতুন করে যুক্ত হওয়া নেতা–কর্মীরা সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশা করছি।’