দলীয় কার্যালয়ে প্রবেশ করে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিতে ফুলের মালা দেন নেতা–কর্মীরা। আজ রোববার বিকেলে খুলনা নগরের লোয়ার যশোর রোডের শঙ্খ মার্কেট এলাকায়
দলীয় কার্যালয়ে প্রবেশ করে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিতে ফুলের মালা দেন নেতা–কর্মীরা। আজ রোববার বিকেলে খুলনা নগরের লোয়ার যশোর রোডের শঙ্খ মার্কেট এলাকায়

খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

২০২৪ সালের আগস্টে সরকার পতনের পর পরিত্যক্ত খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে প্রথমবার নেতা-কর্মীদের উপস্থিতি দেখা গেছে। রোববার বিকেলে প্রায় ২৫-৩০ জন নেতা-কর্মী তালা ভেঙে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিতে মাল্যদান করে ‘জয় বাংলা’ স্লোগান দেন। তৃণমূলের উদ্যোগ দাবি করা হলেও টি এম আরিফসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা কার্যালয়টি ফের ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।