
ঈদের দিন কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সেখানে একজন বিদেশি কূটনীতিককে পেছন থেকে জড়িয়ে ধরেন তিনি। এ নিয়ে সমালোচনার পর ব্যাখ্যা দিয়েছেন জামায়াত আমির। তিনি বলেছেন, ‘ঈদের দিনটা মানুষ একটু খোলা মনে সবার সঙ্গে মিশে। আমি একটু মিশেছি। হায়রে আল্লাহ এটা নিয়ে কী যে অবস্থা!’