ববি হাজ্জাজ ও মাওলানা মামুনুল হক
ববি হাজ্জাজ ও মাওলানা মামুনুল হক

ঢাকা-১৩ আসনে মামুনুলের চেয়ে ববি হাজ্জাজ ৪০০ ভোটে এগিয়ে

ঢাকা-১৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ ৮৯ কেন্দ্রে জামায়াতে ইসলামী সমর্থিত ১১–দলীয় ঐক্যের প্রার্থী মাওলানা মামুনুল হকের চেয়ে ৪০০ ভোটে এগিয়ে আছেন। এ নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

রাত পৌনে ১০টার দিকে যোগাযোগ করা হলে পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা প্রথম আলোকে বলেন, ঢাকা-১৩ আসনের এখনো ৪৯ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়নি। দুই প্রার্থীর মধ্যে ৪০০ ভোটের ব্যবধান রয়েছে। তাই, এ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।