অন্তর্বর্তী সরকারের বিদায়ী নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান (বাঁয়ে), শামা ওবায়েদ ইসলাম (মাঝে) ও ইশরাক হোসেন (ডানে)
অন্তর্বর্তী সরকারের বিদায়ী নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান (বাঁয়ে), শামা ওবায়েদ ইসলাম (মাঝে) ও ইশরাক হোসেন (ডানে)

মন্ত্রী–প্রতিমন্ত্রী হচ্ছেন কারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী হচ্ছেন। আর ২৪ জন প্রতিমন্ত্রী হচ্ছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ জনের নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে।