মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন (বাঁ থেকে) আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী ও আন্দালিভ রহমান পার্থ। বঙ্গভবন, ঢাকা, ২১ আগস্ট ২০২৬
মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন (বাঁ থেকে) আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী ও আন্দালিভ রহমান পার্থ। বঙ্গভবন, ঢাকা, ২১ আগস্ট ২০২৬

মন্ত্রিসভায় আরও পরিবর্তনের সম্ভাবনা

সরকারের ছয় মাসের মাথায় মন্ত্রিসভার প্রথম রদবদল হয়েছে। এই রদবদল নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সরকার-সংশ্লিষ্টদের কেউ কেউ এটিকে প্রধানমন্ত্রীর ঘোষিত ছয় মাসের কর্মমূল্যায়নের প্রাথমিক ফল হিসেবে দেখছেন। আবার কেউ কেউ এটাকে কয়েকটি শূন্য পদ পূরণ, দপ্তর পুনর্বণ্টন ও রাজনৈতিক সমন্বয়ের উদ্যোগ হিসেবে দেখছেন। এর মধ্যেই আবার মন্ত্রিসভা পুনর্গঠনের আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বশীল একটি সূত্র বলছে, কয়েক সপ্তাহের মধ্যে আরেক দফা পরিবর্তন হতে পারে।