ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। শুক্রবার ভোর রাতে ঘোষিত ফলে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ৫ হাজার ২৩৯ ভোটের ব্যবধানে পরাজিত করেন। মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট এবং নাসীরুদ্দীন পাটওয়ারী ৫৪ হাজার ১২৭ ভোট পেয়েছেন। এই আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৭৫ হাজার ৪৭৪ জন, যার মধ্যে ১ লাখ ২০ হাজার ৪৮৪টি ভোট পড়ে। বাতিল হয় ২ হাজার ৮১৭টি ভোট।