প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রোববার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে

নির্বাচন ছাড়া বিকল্প নেই: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতারা সাক্ষাৎ করেন। বৈঠকের পর প্রেস সচিব শফিকুল আলম জানান, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা সব দলকে নির্বাচন নিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, ‘নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক।’