ঢাকা বিভাগীয় কমিশনারের (রিটার্নিং কর্মকর্তা) কার্যালয়ের বাইরে অবস্থান নিয়েছেন ঢাকা–৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকেরা
ঢাকা বিভাগীয় কমিশনারের (রিটার্নিং কর্মকর্তা) কার্যালয়ের বাইরে অবস্থান নিয়েছেন ঢাকা–৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকেরা

ঢাকা–৮

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের বাইরে মির্জা আব্বাসের সমর্থকদের অবস্থান, স্লোগান

ঢাকা–৮ আসনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিভাগীয় কমিশনারের (রিটার্নিং কর্মকর্তা) কার্যালয়ের ফটকের বাইরে অবস্থান নিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকেরা। তাঁরা মির্জা আব্বাসের পক্ষে বিভিন্ন স্লোগান ও করতালি দিচ্ছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সেখানে অবস্থান নিতে শুরু করেন আব্বাসের সমর্থকেরা। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

এ সময় বিভাগীয় কমিশনারের কার্যালয় ঘিরে সতর্ক অবস্থান নেন সেনাবাহিনীর সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মির্জা আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১–দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া পোস্টে এ আসনের কিছু কেন্দ্রের ফল আটকে রাখার অভিযোগ করেছেন তিনি।