
ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এগিয়ে আছেন। এই আসনে ১৫১টি কেন্দ্রের মধ্যে ১০০ টির ফল জানা গেছে। এসব আসনে রুমিন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৬ হাজার ৮৩৪ ভোটে এগিয়ে আছেন।
রুমিন হাঁস প্রতীকে এসব আসনে ভোট পেয়েছেন ৭৪ হাজার ৪৯১টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছেন ৪৭ হাজার ৬৫৭ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৯ জন প্রার্থী থাকলেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৮ জন। এখানে মূল প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ও বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব (খেজুরগাছ প্রতীক)।
এই আসনে মোট ভোটার ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, এই আসনে ভোট পড়েছে ৪৪ দশমিক ৮ শতাংশ।