শনিবার গুলশানে বিএনপির স্থায়ী কমিটি রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে। রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের পর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে। সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় তারেক রহমানের মনোনীত প্রার্থীই নির্বাচিত হবেন। বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়।