
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সন্ধ্যায় মগবাজারে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দলটির আমির শফিকুর রহমানের সভাপতিত্বে এ সিদ্ধান্ত হয়। বিরোধী দলের প্রার্থী চূড়ান্ত করতে রোববার ১১–দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নির্বাচন কমিশন বৃহস্পতিবার ২০ আগস্ট ভোট গ্রহন করা হবে। বিএনপিও তারেক রহমানের ওপর প্রার্থী মনোনয়নের দায়িত্ব দিয়েছে।