সংসদ অধিবেশনে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সংসদ অধিবেশনে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুর দিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মন্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। জামায়াত সদস্য শফিকুল ইসলাম মাসুদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'শাহবাগ স্কয়ারে বক্তৃতা দেওয়া আর পার্লামেন্টে বক্তৃতা দেওয়া এক কথা না'। এর প্রতিবাদে বিরোধী দলের ১০ মিনিট হট্টগোলে অচলাবস্থা চলে। স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য প্রত্যাহার করলেও পরিস্থিতি শান্ত হয়নি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।