আলোচিত বটল-গ্রিন রঙের ‘১০ নম্বর জার্সি’ পরে শপথ নেন হাসনাত আবদুল্লাহ। জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে। ১৭ ফেব্রুয়ারি ২০২৬
আলোচিত বটল-গ্রিন রঙের ‘১০ নম্বর জার্সি’ পরে শপথ নেন হাসনাত আবদুল্লাহ। জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে। ১৭ ফেব্রুয়ারি ২০২৬

সেই জার্সি পরে হাসনাতের শপথ

জুলাই গণ–অভ্যুত্থানের দিনগুলোয় হাসনাত আবদুল্লাহর পরনের ‘১০ নম্বর জার্সি’ আলোচনার জন্ম দিয়েছিল। এবার তিনি সেই একই জার্সি পরে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেন। আজ মঙ্গলবার বেলা ১টা ২০ মিনিটের পর জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ দলটির ছয় নির্বাচিত প্রার্থী। পরে তাঁরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন।