
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ও হল সংসদ নির্বাচন–২০২৫ সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিক পদক্ষেপ নিয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো প্রার্থী বা পক্ষ স্বপ্রণোদিত হয়ে সেবামূলক কাজে অংশ নিতে পারবে না। সব ধরনের উপঢৌকন বিতরণ, আপ্যায়ন, আর্থিক সহযোগিতা নিষিদ্ধ। প্রচারণা ২৬ আগস্ট থেকে শুরু হয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সাইবার বুলিং রুখতে বিটিআরসিকে কয়েকটি অনলাইন পেজ বন্ধের অনুরোধ করা হয়েছে।