প্রধানমন্ত্রী তারেক রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী তারেক রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

সংলাপে ঐক্যের জন্য দুটি শর্ত দেবে এনসিপি

জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংলাপ বা মতবিনিময় শুরু হচ্ছে আজ সোমবার। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে প্রথম দল হিসেবে সংলাপে অংশ নিচ্ছে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের উদ্যোগে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজকের সংলাপে জাতীয় ঐক্যের জন্য ‘প্রথম পদক্ষেপ’ হিসেবে প্রধানমন্ত্রীকে দুটি শর্ত দেবে দলটি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।