কুমিল্লার দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন কুমিল্লা-১১ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। আজ বৃহস্পতিবার সকালে
কুমিল্লার দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন কুমিল্লা-১১ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। আজ বৃহস্পতিবার সকালে

কুমিল্লা–৪ আসন

১৫ কেন্দ্রের ভোটে এগিয়ে হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এগিয়ে আছেন। এই আসনে ১১৬টি কেন্দ্রের মধ্যে ১৫টি কেন্দ্রের ফল জানা গেছে। এর মধ্যে শাপলা কলি প্রতীকে হাসনাত ১৭ হাজার ৯৮৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি–সমর্থিত গণ অধিকার পরিষদের জসিম উদ্দিন ট্রাক প্রতীকে ৭ হাজার ৭৮ ভোট পেয়েছেন। তবে ভোট গ্রহণের শেষ সময় ভোট বর্জনের ঘোষণা দেন মো. আ. জসিম উদ্দিন।

এই আসনে ঋণখেলাপির অভিযোগে বিএনপির মনোনীত মঞ্জুরুল আহসান মুন্সী তাঁর প্রার্থিতা হারান। এরপর ৪ ফেব্রুয়ারি গণ অধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনকে সমর্থন দেয় বিএনপি।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন হাসনাত আবদুল্লাহ। তখন তিনি সাংবাদিকদের কাছে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ দেখে হাসনাত আবদুল্লাহ বিজয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।