মনোনয়নের বৈধতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আসা প্রার্থী ও তাঁদের সমর্থকেরা। ১৪ ডিসেম্বর সকালে, আগারগাঁও, ঢাকা
মনোনয়নের বৈধতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আসা প্রার্থী ও তাঁদের সমর্থকেরা। ১৪ ডিসেম্বর সকালে, আগারগাঁও, ঢাকা

নির্বাচন কমিশনে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে

দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আজ বৃহস্পতিবার পঞ্চম দিনের আপিল শুনানি চলছে। সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ শুনানি শুরু হয়।

আজকের শুনানিতে বেলা ১১টা পর্যন্ত মনোনয়নের বৈধতা ফিরে পেয়েছেন নরসিংদী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সোলায়মান খন্দকার, রংপুর-৪ আসনের কৃষক শ্রমিক লীগের প্রার্থী মোহাম্মদ আবু শামিম হাবীব, কক্সবাজার-১ আসনের স্বতন্ত্র প্রার্থী কমর উদ্দীন প্রমুখ।

অন্যদিকে মনোনয়ন বাতিলই থাকছে, এমন প্রার্থীদের মধ্যে রয়েছেন—ঢাকা-১০ আসনের বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী এইচ এম মাসুম বিল্লাহ, কুমিল্লা-৩ আসনের ন্যাপ প্রার্থী ফোরকান উদ্দিন আহমেদ, রাজবাড়ী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশিশ আকবর সুবির।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মনোনয়ন বৈধ ও অবৈধ ঘোষণা করেন। রিটার্নিং কর্মকর্তাদের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি চলছে এখন।

শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, চার নির্বাচন কমিশনার ও কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত আছেন।