
ঢাকা-৫ আসনে প্রাথমিক ফলাফলে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ৯ হাজারের বেশি ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. নবী উল্লাহকে হারিয়েছেন।
মোহাম্মদ কামাল হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৬৪১ ভোট পেয়েছেন। আর মো. নবী উল্লাহ পেয়েছেন ৮৭ হাজার ৪৯১ ভোট।
আজ শুক্রবার সকাল পৌনে ছয়টায় রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।
ঢাকা-৫ আসনে পোস্টাল ভোটসহ ১৫১টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। এই আসনে মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ৯৯৬ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৪ হাজার ৭৫০ জন। ভোট বাতিল হয়েছে ৩ হাজার ৩৮০টি। সে হিসাবে বৈধ ভোট ছিল ২ লাখ ১ হাজার ৩৭০টি। ভোট পড়ার হার ছিল ৪৯ শতাংশ।
এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ইব্রাহীম হাতপাখা প্রতীকে ১৪ হাজার ২০৬ ভোট পেয়েছেন।