
একজন ক্যালিগ্রাফারের পুরো কোরআন হাতে লিখতে সময় লাগে দুই থেকে সাত বছর। মালয়েশিয়ার পুত্রজায়ার এক কারখানায় এক দিনে বেরিয়ে আসে এর ১৫ হাজার ছাপা কপি। প্রতিটির ওজন মাপা হয় কাঁটায়, কারণ একটি পৃষ্ঠা কম বা বেশি হলেও সেটা ধরা পড়ে সেখানে।
পুত্রজায়ার একটি কারখানায় প্রতিদিন ছাপা হয় ১৫ হাজার কোরআন। একজন দক্ষ ক্যালিগ্রাফারকে হাতে একটি পূর্ণাঙ্গ কোরআন লিখতে হলে দুই থেকে সাত বছর বসতে হয়। কারখানায় ঢোকার আগে প্রত্যেক কর্মীকে ওজু করে নিতে হয়, আর বেরোনোর আগে প্রতিটি কপি ওঠে দাঁড়িপাল্লায়।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে এই ‘নাসরুল কুরআন’ কমপ্লেক্স। মালয়েশীয় কর্তৃপক্ষ একে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোরআন মুদ্রণকেন্দ্র বলে।
কমপ্লেক্সের গাইড মুহাম্মদ আসরাফ আমির এসোসিয়েটেড প্রেসকে জানান, এখানে কোরআন ছুঁতে হলে বা কাজ করতে হলে সারাক্ষণ ওজু অবস্থায় থাকতে হয়। কাজটা তাই মেশিনের হলেও নিয়মটা মসজিদের।
ছাপার কাজ শুরু হয় বড় বড় শিটে। প্রথমে দেখা হয় রং ঠিক আছে কি না। তারপর পাঠ মেলানোর পালা, যেটা করেন ‘লাজনা তাসহিহ’, মানে সংশোধন কমিটি। সদস্য হতে হলে হয় আরবিতে গভীর দখল থাকতে হয়, নয়তো পুরো কোরআন মুখস্থ।
প্রথম স্থানটা মদিনার বাদশাহ ফাহাদ কমপ্লেক্সের। সৌদি সরকারি সংবাদ সংস্থার হিসাবে সেখানে বছরে দুই কোটির বেশি কপি ছাপা হয়, অনুবাদ থাকে ৭৯ ভাষায়। নাসরুল কোরআন পারে বছরে ৩০ লাখ কপি, ৩০ ভাষায়।
সংখ্যায় প্রায় সাত ভাগের এক ভাগ, তবে ১৫ হাজার কপির এক দিনের উৎপাদনও কম নয়। কপিপিছু এক কেজি ধরলে সেটা দাঁড়ায় দিনে প্রায় ১৫ টন।
ছাপার কাজ শুরু হয় বড় বড় শিটে। প্রথমে দেখা হয় রং ঠিক আছে কি না। তারপর পাঠ মেলানোর পালা, যেটা করেন ‘লাজনা তাসহিহ’, মানে সংশোধন কমিটি। সদস্য হতে হলে হয় আরবিতে গভীর দখল থাকতে হয়, নয়তো পুরো কোরআন মুখস্থ।
মেশিন ঘণ্টায় প্রায় ৮ হাজার শিট ভাঁজ করে, তারপর সেলাই ও শক্ত মলাটে বাঁধাই। বাঁধাই শেষ হলে কমিটি আবার প্রতিটি কপি দেখে।
এরপর যা হয়, সবচেয়ে আশ্চর্যের প্রতিটি কোরআন আলাদা করে ওজন করা হয়। আসরাফের কথায়, একটি কপির ওজন হওয়া উচিত প্রায় এক কিলোগ্রাম। বেশি ভারী বা বেশি হালকা হলে বুঝতে হবে কোথাও একটা পৃষ্ঠা বাড়তি ঢুকেছে বা বাদ পড়েছে।
চোখ যা এড়িয়ে যেতে পারে, দাঁড়িপাল্লা সেটা ধরে ফেলে।
মালয়েশিয়ায় এই সতর্কতার পেছনে আইনও আছে। ১৯৮৬ সালের কোরআনিক পাঠ মুদ্রণ আইনে কোরআনের ছাপা, আমদানি, বিক্রি ও বিতরণ সবকিছুর জন্য সরকারি অনুমোদন লাগে। কোরআনের মোবাইল অ্যাপও এর আওতায়।
২০২২ সালে কেদাহ রাজ্যে অনুমোদন ছাড়া বিক্রি হচ্ছিল, এমন ৬ হাজার ৯১৪ কপি কোরআন জব্দ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যার মূল্য ছিল সাড়ে পাঁচ লাখ রিঙ্গিতের বেশি।
মালয়েশিয়া আরবিভাষী দেশ নয়, তাই আরবি শেখাটাই ছিল প্রথম বাধা। প্রথম পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি শেষ হতে লাগল ১০ বছর। এক পৃষ্ঠা হাতে লিখতে ছয় থেকে ১০ ঘণ্টা যায়।
এই কারখানার শুরুটা ছিল খুবই ছোট। ১৯৮৭ সালে ইয়াইয়াসান রেস্টু নামের একটি অলাভজনক সংস্থার প্রধান আবদুল লতিফ মাত্র দুজনের একটি দল নিয়ে নিজেদের লিপি আর নকশায় কোরআন লেখার কাজ ধরেন।
তখন মালয়েশিয়ার অনেকে ভাবতেন, সুন্দর কোরআন আসবে আরব দেশ থেকেই। লতিফ বলেন, তাঁরা তখন বুঝলেন, মানুষকে শেখালে কোরআন অনুলিপি করানো সম্ভব।
মালয়েশিয়া আরবিভাষী দেশ নয়, তাই আরবি শেখাটাই ছিল প্রথম বাধা। প্রথম পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি শেষ হতে লাগল ১০ বছর। এক পৃষ্ঠা হাতে লিখতে ছয় থেকে ১০ ঘণ্টা যায়।
প্রায় ৬০০ পৃষ্ঠার গোটা কোরআন লেখা শেষ হতে একজন ক্যালিগ্রাফারের দুই থেকে সাত বছর লেগে যায়। এখন ইয়াইয়াসান রেস্টুর নিজস্ব কলেজেই ক্যালিগ্রাফার তৈরি হয়। প্রত্যেকের হাতের ধরন আলাদা, হরফের ফাঁক আর কলমের টানের পুরুত্ব দেখে চেনা যায় কার লেখা।
ওই ১৯৮৭ সালের সঙ্গে আরেকটা কাকতালীয় মিল আছে। সে বছরই ভেনিসের এক মঠে পাওয়া যায় ইতিহাসের প্রথম ছাপা আরবি কোরআনের একটি কপি। ১৫৩৭–৩৮ সালে ভেনিসে সেটি ছেপেছিলেন বাবা-ছেলে পাগানিনো ও আলেসান্দ্রো পাগানিনি, ওসমানীয় সাম্রাজ্যে বেচার আশায়।
ব্যবসা চলেনি। এমনকি গুজব ছিল, পোপ নাকি পুরো সংস্করণ পুড়িয়ে ফেলেছেন। কপিটা না মেলা পর্যন্ত কেউ নিশ্চিত ছিল না, বইটা আদৌ ছাপা হয়েছিল কি না।
মুসলিমদের তত্ত্বাবধানে প্রথম ছাপা কোরআন বের হয় আরও আড়াই শ বছর পর, ১৭৮৭ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। সম্রাজ্ঞী দ্বিতীয় ক্যাথরিনের অনুমতিতে তাতার আলেম ওসমান ইসমাইলের তৈরি পাঠে ছাপা হয়েছিল প্রায় ১ হাজার ২০০ কপি।
নাসরুল কোরআনের সবচেয়ে চোখে পড়ার মতো বৈশিষ্ট্য অলংকরণে। যে ভাষায় অনুবাদ, সেই দেশের নকশা আর রং দিয়ে সাজানো হয় সেই সংস্করণ। চীনা অনুবাদ সম্পন্ন হতে সময় লেগেছে সাত বছর।
কাজ করেছেন চীনা ও আরবি দুই ভাষায় দক্ষ অধ্যাপক ও প্রভাষকেরা, আর পাতার রং ও মোটিফ সবই চীনা ঐতিহ্য থেকে নেওয়া।
লতিফ এসিসিয়েটেড প্রেসকে জানান, ‘বেইজিংয়ের কোনো মসজিদে গেলে তা আরব বা মালয়েশিয়ার মসজিদের মতো দেখায় না। ইসলামের সৌন্দর্য হলো, এটি স্থানীয় রং, মোটিফ ও ঐতিহ্যের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়।’
পাশাপাশি আছে প্রদর্শনী গ্যালারি, প্রশিক্ষণকেন্দ্র, নামাজঘর, ক্যাফেটেরিয়া এবং একটি ‘ভিউয়িং ডেক’, যেখান থেকে দর্শনার্থীরা কারখানার কাজ দেখতে পারেন।
কমপ্লেক্সটি বানাতে অর্থ জুগিয়েছে সরকারি সংস্থা, ইয়াইয়াসান রেস্টু আর সাধারণ মালয়েশীয়দের অনুদান। কমপ্লেক্সের পরিচিতিতে খরচ বলা হয়েছে আনুমানিক ৬ কোটি রিঙ্গিত (মালয়েশিয়ান মুদ্রা।
ভেতরে মুদ্রণ ও বাঁধাইয়ের কক্ষের পাশাপাশি আছে প্রদর্শনী গ্যালারি, প্রশিক্ষণকেন্দ্র, নামাজঘর, ক্যাফেটেরিয়া এবং একটি ‘ভিউয়িং ডেক’, যেখান থেকে দর্শনার্থীরা কারখানার কাজ দেখতে পারেন। শুরুতে লক্ষ্য ছিল বছরে ১০ লাখ কপি ছাপা, তার ৭০ শতাংশ দেশে ব্যবহারের জন্য, বাকিটা বিদেশে পাঠানোর জন্য।
কপি কেনা যায়। আবার বেসরকারি সংস্থা দাতব্য বিতরণের জন্য চাইলে বিনা মূল্যেও পায়, তবে শর্ত হলো সেগুলো আর বিক্রি করা যাবে না। ২০২৫ সালের সেপ্টেম্বরে খেমার অনুবাদসহ ২০ হাজার কপি পাঠানো হয়েছে কম্বোডিয়ায়।
মালয়েশিয়ায় ইসলাম পৌঁছেছিল চতুর্দশ শতকের গোড়ায়, মুসলিম বণিকদের হাত ধরে। ২০২০ সালের আদমশুমারি অনুযায়ী দেশটির ৬৩.৫ শতাংশ মানুষ মুসলিম।
বহু জাতির এই দেশে কোরআনের এমন সংস্করণ বানানোর পেছনে লতিফ শান্তির একটা বার্তাও দেখেন। তিনি বলেন, ‘আমরা মানুষকে বলতে চাই, দেখুন, আমরা একত্রে বসবাস করতে পারি। ইসলাম শান্তির ধর্ম।’
কমপ্লেক্সের পরিকল্পনা, আগামী কয়েক বছরে আরও ৩০টি ভাষায় কোরআন অনুবাদ করা। কাজটা শেষ হলে ভাষার সংখ্যা ৬০ ছুঁয়ে যাবে।
তথ্যসূত্র: এসোসিয়েট প্রেস (এপি) ও নাসরুল কুরআন কমপ্লেক্সের ওয়েবসাইট