আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) পবিত্র শবে বরাতের রোজা। ধর্মপ্রাণ মুসলমানরা আজ মঙ্গলবার দিবাগত রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে শবে বরাত পালন করবেন এবং পরদিন রোজা রাখবেন।
ইসলামিক ফাউন্ডেশনের তথ্যানুযায়ী, ২০২৬ সালের শবে বরাত ও তৎসংলগ্ন রোজার সাহরি ও ইফতারের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৬ (১৫ শাবান) রোজার জন্য সময়সূচি নিচে দেওয়া হলো:
সাহরির শেষ সময়: ভোর ৫:২০ টা
কাল ফজর শুরু: ভোর ৫:২৩টা
ইফতারের সময়: সন্ধ্যা ৫:৫০ টা
উল্লিখিত সময়টি শুধু ঢাকার জন্য প্রযোজ্য। দেশের অন্যান্য অঞ্চলের রোজাদারদের ঢাকার সময়ের সঙ্গে স্থানীয় সময়ের পার্থক্য অনুযায়ী সাহরি ও ইফতার করতে হবে।
ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী, ভৌগোলিক অবস্থানের কারণে ঢাকার সময়ের সাথে দেশের অন্যান্য জেলাগুলোর সময়ের কিছুটা পার্থক্য রয়েছে। দূরত্বের ওপর ভিত্তি করে ঢাকার সময়ের সাথে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ বা বিয়োগ করে সাহরি ও ইফতার সম্পন্ন করতে হবে।
যেমন— ঢাকার চেয়ে উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সাহরি ও ইফতারের সময় কিছুটা পরে হয়, আবার পূর্বাঞ্চলের জেলাগুলোতে কিছুটা আগে সম্পন্ন হয়। রোজাদারদের নিজ নিজ এলাকার স্থানীয় মসজিদের সূচি বা ইসলামিক ফাউন্ডেশনের জেলাভিত্তিক ক্যালেন্ডার অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।