
১২ জুলাই, ২০১৬
খুলনায় একটি বিদেশি পিস্তলসহ এক কথিত অপরাধীকে পুলিশ আটক করে। তার পেটের ওপর উদ্ধার করা পিস্তল হাতে হলুদ জামা পরা সোর্স টুটুল এবং পিঠের দিকে জাপটে ধরে শুয়ে কমলা গেঞ্জি পরা খালিশপুর থানার এসআই ফিরোজ।
ছবি: সাদ্দাম হোসেন
৩ আগস্ট ২০১৬
রাজধানীর আসাদ গেট এলাকায় হানিফ পরিবহনের একটি বাস ব্যক্তিগত একটি গাড়িকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যাচ্ছিল। ব্যক্তিগত গাড়িটির মালিক দ্রুত গিয়ে ওই বাসের চালকের সহকারীকে বাস থেকে নামিয়ে আনেন।
ছবি: সাবিনা ইয়াসমিন
১৬ অক্টোবর ২০১৬
রাসেল প্রামাণিকের জালে ধরা পড়েছে বেশ বড় আকারের একটি বাঘাআইড়। পরে ব্যাপারিদের কাছে ৬০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করেছেন তিনি।
ছবি: সোয়েল রানা
৯ অক্টোবর ২০১৬
রাজধানীর মৌচাক-মগবাজার উড়ালসড়কটির সদ্যনির্মিত কাজের একাংশ ভেঙে ফেলা হচ্ছে।
ছবি: আশরাফুল আলম