অঘটন! অঘটন!!

প্রথম রাউন্ডেই স্টিভ ডারসিসের কাছে রাফায়েল নাদালের পরাজয় মনে করিয়ে দিচ্ছে উইম্বলডনে স্মরণীয় কিছু অঘটনও

১৯৯৯

র‌্যাঙ্কিংয়ের ১২৯ নম্বর ১৬ বছর বয়সী ইয়েলেনা ডকিচের কাছে প্রথম রাউন্ডেই সরাসরি সেটে (৬-২, ৬-০) হেরে যান শীর্ষ বাছাই মার্টিনা হিঙ্গিস।

২০০২

র‌্যাঙ্কিংয়ে ১৪৫তম জর্জ বাসল দ্বিতীয় রাউন্ডে ৬-৩, ৬-২, ৪-৬, ৩-৬, ৬-৪ গেমে হারিয়ে দেন সাতবারের চ্যাম্পিয়ন পিট সাম্প্রাসকে। ওটাই ছিল সাম্প্রাসের শেষ উইম্বলডন।

২০০৩

আগের বারের চ্যাম্পিয়ন ও শীর্ষ বাছাই লেটন হিউইট হেরে যান ২০৩ নম্বর খেলোয়াড় ক্রোয়েশিয়ার ইভো কার্লোভিচের কাছে (১-৬, ৭-৬, ৬-৩, ৬-৪ গেমে)। উন্মুক্ত যুগে চ্যাম্পিয়নের প্রথম রাউন্ডে হেরে যাওয়ার প্রথম ঘটনা এটি।

তথ্যসূত্র: এএফপি।