এই ছবিটা যেমন চেনা, তেমনি চেনা ২০০ মিটারের বোল্টও। ১০০ মিটারে কখনো কখনো ‘দুর্ঘটনা’ ঘটেছে। তবে ২০০ মিটারে রীতিমতো অজেয় উসাইন বোল্ট। ২০০৮ সালের জুনের পর হারেননি এই ইভেন্টে। ব্যতিক্রম হলো না মস্কোতেও। কাল বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতলেন হেলায়-ফেলায়। বছরের সেরা ১৯.৬৬ সেকেন্ড টাইমিং করেছেন, শেষে এসে দুলকি চালে না দৌড়ালে সময়টা আরও কমত। বিশ্ব চ্যাম্পিয়নশিপে সপ্তম সোনা জেতা হয়ে গেল। আজ ৪–১০০ মিটার রিলেতে নামবেন রেকর্ড সমান করা অষ্টম সোনার লক্ষ্য নিয়ে রয়টার্স