অন্যকলাম

অডির উপহার

ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

এমন স্পনসর হলে তো কথাই নেই। দলের জন্য খরচ করবে আবার মাঝেমধ্যে খেলোয়াড়দেরও এটা-সেটা উপহার দেবে অকৃপণভাবে! রিয়াল মাদ্রিদের স্পনসর অডি যেমন। জার্মান গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি রিয়াল মাদ্রিদের দুই মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলকে সম্প্রতি উপহার দিয়েছে খুবই দামি দুটি গাড়ি। এই মুহূর্তে বাজারমূল্যে রোনালদোর গাড়িটির দাম প্রায় এক কোটি টাকা, বেলেরটি এক কোটি ২০ লাখ! বিশ্বের সবচেয়ে দামি দুই ফুটবলার। রিয়ালেও এই দুজনের বেতন সবচেয়ে বেশি। ইদানীং দুজনের ফর্মও যাচ্ছে দারুণ।

গ্যারেথ বেল

এই সময় হঠাৎ করে এমন চমৎকার উপহার। রোনালদো-বেল হাওয়ায় উড়ছেন! ওয়েবসাইট।