এবার ক্যাক্সিরোলাদক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভুভুজেলার গগনবিদারী শব্দে সবার কান ঝালাপালা হয়ে গিয়েছিল। ভাবছিলেন ব্রাজিলে একটু শান্তিতে খেলাটা দেখা যাবে। কানের ওপর দিয়ে এমন অত্যাচার তো যাবে না। ভুল ভাবছেন! ব্রাজিল বিশ্বকাপে আসতে যাচ্ছে ভুভুজেলার নতুন সংস্করণ। নাম ‘ক্যাক্সিরোলা’। হলুদ ও সবুজরঙা এই বাদ্যযন্ত্রে নাকি ভুভুজেলার চেয়েও জোরে আওয়াজ হয়! অনেক দিন ধরেই নাকি এই বাদ্যযন্ত্র নিয়ে গবেষণা চলছিল। ধারণাটা বেরিয়েছে ব্রাজিলের বিখ্যাত সুরকার ও গীতিকার কারলিনহোস ব্রাউনের মাথা থেকে। এটি তৈরি করা হয় পরিত্যক্ত প্লাস্টিক থেকে। এএফপি।নব্য নাৎসিবাদ!এখনো মাঝেমধ্যে মাথা চাড়া দিয়ে ওঠে ঘাপটি মেরে বসে থাকা নাৎসিবাদের ভূত। এই যেমন সেদিন বুলগেরিয়ার ঘরোয়া ফুটবলে একটা ঘটনা ঘটল। লেভস্কি সোফিয়ার একদল সমর্থক হিটলার বাহিনীর সেই কুখ্যাত স্বস্তিকা চিহ্ন আঁকা ব্যানার নিয়ে ঢুকে পড়েছিল মাঠে। সেই ব্যানারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নির্বিচার গণহত্যা চালানো হিটলারের প্রশংসা করে লেখা কিছু বাক্যও ছিল। ২০ এপ্রিল সোফিয়ার ম্যাচের দিনই যে ছিল নাৎসি-নায়ক হিটলারের জন্মদিন! এ ঘটনার জন্য বুলগেরিয়ার ফুটবল ফেডারেশন সোফিয়াকে ২০ হাজার ইউরো জরিমানা করেছে। ওই দর্শকদের স্টেডিয়ামে প্রবেশে দুই বছর নিষেধাজ্ঞা দিতে বলা হয়েছে। এএফপি।