নেইমার-কাণ্ডনেইমারকে নিয়ে ধন্ধুমার কাণ্ড ঘটে চলেছে ব্রাজিলের ফুটবলে। মাঠে তো মারধর হয়েই গেল এক দফা। কোচ-অধিনায়কের সমালোচনা করলেন নেইমার তাঁকে পেনাল্টি না নিতে দেওয়ায়। দলীয় শৃঙ্খলা ভাঙায় জরিমানা করা হলো তাঁকে। নেইমার ক্ষমা চেয়েও পার পেলেন না। উল্টো নিষিদ্ধ করা হলো কয়েক ম্যাচের জন্য। ঘটনার ঘনঘটা চলছেই। এবার সান্তোসের কোচ ডরভিয়াল ছাঁটাই হয়ে গেলেন। ক্লাবের পক্ষ থেকে ডরভিয়ালকে চাপ দেওয়া হয়েছিল করিন্থিয়ানসের বিপক্ষে যেন ফেরানো হয় নেইমারকে। কিন্তু কোচ তাঁর সিদ্ধান্তে অটল থাকেন। শেষ পর্যন্ত নেইমার বনাম ডরভিয়াল এই লড়াইয়ে জিতলেন ১৮ বছর বয়সী উঠতি তারকা ফুটবলারই। ওয়েবসাইট।সংগীতজ্ঞ কাকাচোটের কারণে আপাতত ফুটবলের বাইরে। তাই বলে সময়টা নষ্ট করার লোক নন কাকা। গানে নেমে পড়েছেন। গানে নামা মানে মেসির মতো একটু-আধটু গান গাওয়া নয়। কাকা এখন একাধারে গীতিকার ও গায়ক! শিগগিরই বেরোবে কাকার লেখা ১২টি গানের সিডি। অ্যালবামের নাম ‘ঈশ্বরের দান’। ১২টি গানের মধ্যে একটি গানে কাকা কণ্ঠও দিয়েছেন। গানটির একটু ইতিহাস আছে। তিনি যে গানটি গেয়েছেন, এটি লিখেছিলেন স্ত্রীর উদ্দেশে। অ্যালবামটিতে আরও আছে ঈশ্বরপ্রেম, প্রার্থনাবিষয়ক সংগীত। ‘গীতিকার’ কাকা বলছেন, এসব গান তাঁর জীবন ও ক্যারিয়ারেরই প্রতিফলন, ‘কাজটা আমি হূদয় দিয়ে করেছি। এই সিডির ১২টি গান আমার জীবন ও ক্যারিয়ারকে প্রতিফলিত করেছে।’ ওয়েবসাইট। বাবা-মায়ের পথেমা ছিলেন গায়িকা, হয়ে গেছেন ফ্যাশন ডিজাইনার। বাবা ফুটবলার; কিন্তু প্রায়ই ফ্যাশন-ট্যাশন নিয়েই বেশি ব্যস্ত থাকেন। এমন বাবা-মায়ের ছেলের যা হওয়ার কথা তাই হয়েছে। যে বয়সে বেশির ভাগ ছেলেমেয়ে বাইরের জগৎটা চিনেই উঠতে পারে না, রোমিও বেকহাম সেই বয়সেই ফ্যাশন ডিজাইনার হয়ে গেছেন। ডেভিড বেকহাম ও ভিক্টোরিয়া বেকহামের আট বছর বয়সী ছেলে রোমিও তার জীবনের প্রথম বাণিজ্যিক চুক্তিটাও করে ফেলেছে! চুক্তি হবে না কেন? এই বয়সেই সে নিত্যনতুন রোদচশমার নকশা করা শুরু করেছে। নিজে অনেক দিন ধরেই নিজের নকশা করা রোদচশমা ব্যবহার করছে। এবার তার সঙ্গে কে কাজ করবে জানেন? যুক্তরাষ্ট্রের নামকরা গায়ক স্নুপ ডগ! ওয়েবসাইট।