ডমেনেখের ফেরাবিশ্বকাপে ফ্রান্সকে নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে, তাতে কোচের চাকরি তিনি টিকিয়ে রাখতে পারলে সেটাই হতো বিস্ময়ের। শেষ পর্যন্ত রেমন্ড ডমেনেখ বরখাস্তই হয়েছেন। কিন্তু বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যগ্র...। ডমেনেখ কোচ হিসেবে ফুটবল মঞ্চে আবির্ভূত হলেন দ্রুতই। পরশু নতুন দলের কোচ হিসেবে তাঁর অভিষেকও হলো দুর্দান্ত। জিতেছেন ৬-১ গোলে। তা কোন দলের দায়িত্ব নিলেন এই ফরাসি? ফ্রান্সের অ্যাথলেটিক ক্লাব ডি বুলঙ্গে-বিলানকোর্ট...না এই দলও নয়, এই ক্লাবের অনূর্ধ্ব-১১ বয়সীদের দলটাকেই সামলাচ্ছেন ৫৮ বছর বয়সী। বিনা পারিশ্রমিকে কচিকাঁচার দলের দায়িত্ব নিয়েছেন। ‘ছয়টা বছর কঠিন এক দায়িত্বে ছিলাম। অনেক দিন পর এখন জীবনটা উপভোগ করছি’—উপলব্ধি ডমেনেখের। এএফপি।রাজপুত্রের প্রেমমাত্র কদিন হলো কেট মিডলটনের সঙ্গে বাগদান হয়েছে, এরই মধ্যে রাজপুত্তুর উইলিয়াম এ কী শোনালেন! তাঁর হূদয়ে শুধু মিডলটন নন, সেখানে ভাগ বসাচ্ছে আরেকজন। ব্রিটিশ সিংহাসনের উত্তরসূরি মিডলটনকে ছাড়াও ভালোবাসেন ফুটবল! বিয়ের বিশাল আয়োজন নিয়ে ব্যস্ত বড় রাজপুত্র। এরই ফাঁকে বন্ধুবান্ধবসহ পরশু গিয়েছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে ব্ল্যাকপুলের ম্যাচ দেখতে। অবশ্য ব্ল্যাকপুল নয়, উইলিয়াম অ্যাস্টন ভিলার সমর্থক। কেন এই দল সমর্থন করেন, সেটি অবশ্য জানা যায়নি। এরপর হয়তো চ্যাম্পিয়নশিপের দল রিডিংয়ের সমর্থকও হতে হবে। হবু শ্বশুরবাড়ির এলাকা বার্কশায়ারের দল বলে কথা! এএফপি।নারীশক্তিক্রিকেট পুরুষদের খেলা—পুরুষতান্ত্রিক ভাবনাটিকে কষে একটা চড় লাগালেন এলিস পেরি। সিডনির গ্রেড ক্রিকেটে ২০ বছর বয়সী এই তরুণী ছেলেদের সঙ্গে খেলে বুঝিয়ে দিয়েছেন, প্রতিভার বিচার লিঙ্গভেদে হয় না। একদিক দিয়ে ইতিহাসও গড়েছেন পেরি। এই প্রথম সিডনির গ্রেড ক্রিকেটে কোনো মহিলা ক্রিকেটার খেললেন। ‘অংশগ্রহণই বড়’—শুধু এই কথায় তৃপ্ত হননি, টি-টোয়েন্টি ম্যাচে হিসেবি বোলিংয়ের (২/১৪) পাশাপাশি ব্যাট হাতেও দলকে নিয়ে গেছেন জয়ের বন্দরে। ১৮৯৩ সাল থেকে সিডনিতে শুরু এই টুর্নামেন্টে এই প্রথম লেডিস ডে চালু করা হয়। সেই উদ্যোগের অংশ হিসেবেই ছেলেদের সঙ্গে খেলতে এসেছিলেন মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম গতিশীল এই পেসার। ওয়েবসাইট।