দুই বছরের ম্যাচক্রীড়া প্রতিবেদক এক সপ্তাহেই শেষ হওয়ার কথা ছিল প্রথম বিভাগ কাবাডি লিগ। কিন্তু গত বছরের ১৩ অক্টোবর শুরু হওয়া লিগ কাগজে-কলমে শেষ হলো গতকাল। অবিশ্বাস্য এই ঘটনা ঘটিয়েছেন কাবাডি ফেডারেশনের কর্মকর্তারা। প্রথম বিভাগ কাবাডির রেলিগেশন লিগে আলী স্পোর্টস ও ডায়মন্ড স্পোর্টিং ক্লাবের ম্যাচটা এক বছর ঝুলে থাকার পর সেটি হওয়ার কথা ছিল কাল, কিন্তু তা-ও হলো না। ওয়াকওভার পেয়েছে আলী স্পোর্টস। এভাবেই দুই বছরে শেষ হলো গত মৌসুমের প্রথম বিভাগ কাবাডি। ১৫ অক্টোবর শুরু প্রিমিয়ার লিগ। তাই তড়িঘড়ি করে শেষ মুহূর্তে এমন সিদ্ধান্ত কর্মকর্তাদের। নরসুন্দর বেকহামঅগ্নিমূল্যের এই বাজারে কিছু টাকাপয়সা সঞ্চয় করতে চান? ডেভিড বেকহামের পথ ধরুন। অন্তত চুল ছাঁটাতে নাপিতকে দেওয়া টাকাটা বেঁচে যাবে! খরচ কমাতে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নিজের চুল প্রায়ই নিজেই ছাঁটেন! কখনো বা ছেঁটে দেন বন্ধুরা। ফুটবলীয় দক্ষতার সঙ্গে বেকহাম মাঝেমধ্যে ব্যতিক্রমী চুলের স্টাইলের জন্যও আলোচিত হন। অথচ আজকাল ফ্যাশন সচেতন তরুণ-তরুণীরা যেখানে চুলের পেছনে খরচ করেন হাজার হাজার ডলার, বেকহামের সেখানে চার পয়সাও খরচ হয় না! স্টাইলের প্রতি কখনোই মনোযোগ দেন না জানিয়ে বেকহাম বলছেন, ‘চুলের পেছনে আমি কখনো খরচ করিনি। হয়তো কোনো বন্ধু ছেঁটে দেয় নয়তো আমি নিজেই এটা করি।’ ওয়েবসাইট।আসিফের প্রস্তুতিডোপ পাপটা আগেই করেছিলেন। এখন নিষিদ্ধ হয়ে আছেন স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে। এবার মোহাম্মদ আসিফের নামের সঙ্গে বুঝি ‘চোর’ অপবাদটাও জুটে যায়। পাকিস্তানের এই পেসার যে ঘোষণাই দিলেন ‘চুরি’ করার। তা কী চুরি করছেন তিনি? জেমস অ্যান্ডারসনের কৌশল! এবারের ইংল্যান্ড সফরে গিয়ে রীতিমতো নাকানিচুবানি খেয়েছে ভারত। আসিফ খেয়াল করে দেখেছেন, অ্যান্ডারসনের নতুন কিছু বোলিং কৌশল সুবিধা করতে দেয়নি ভারতকে। এবার সেই কৌশলগুলোই রপ্ত করতে চান। সেই ভালো। হাতে তো আর কোনো কাজও নেই! ওয়েবসাইট।