অন্যকলাম

পুনর্মিলনবাবাকে আবার ‘ফিরে’ পেল মেয়ে। বলা হচ্ছে অস্ট্রেলিয়ান টেনিস তারকা ইয়েলেনা ডকিচ আর তাঁর বাবা দামির ডকিচের কথা। আট বছর বাবা-মেয়েতে কোনো যোগাযোগ ছিল না। যা-ই হোক না কেন, বাবা তো—ডকিচই তাই উদ্যোগী হয়ে বাবা-মেয়ের সম্পর্কটকে জোড়া দিলেন। টেনিস ক্যারিয়ারে অধঃপতন, জীবনে যত কষ্ট সবই এই বাবার কারণে। এমনও দিন গেছে, কপর্দকহীন ডকিচের রাত কেটেছে বন্ধুদের বাসার মেঝেতে। মেয়ের খেলার সময় দামির টেনিস কোর্টে গিয়ে এমন উদ্ভট আচরণ করতেন, ডকিচ খুব বিব্রত হতেন। ২০০৯ সালে সার্বিয়ায় অস্ট্রেলীয় রাষ্ট্রদূতকে হুমকি ও অবৈধ অস্ত্র রাখার দায়ে এক বছর জেলও খাটেন দামির। ডকিচের বিশ্বাস, তাঁর বাবার আচরণে পরিবর্তন এসেছে! এএফপি।