তুমি আবারও!রাদামেল ফ্যালকাওয়ের গলায় মেডেল পরিয়ে দেওয়ার সময় তিনি থমকে গেলেন। মেডেল পরিয়ে দিয়েও আবার ফিরিয়ে নিলেন! অবাক হওয়ার ভান করলেন। এরপর মিষ্টি হেসে পরিয়ে দিলেন মেডেল। ইউরোপা লিগ ফাইনালের পুরস্কারমঞ্চে এভাবেই ফ্যালকাওয়ের সঙ্গে দুষ্টুমি করেছেন মিশেল প্লাতিনি। টানা দ্বিতীয়বারের মতো ইউরোপা লিগের শিরোপা জিতলেন ফ্যালকাও। গতবার জিতেছিলেন পোর্তোর হয়ে, এবার জেতালেন অ্যাটলেটিকো মাদ্রিদকে। দুবার টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। ফ্যালকাওয়ের গলায় মেডেল পরিয়ে দেওয়ার সময় প্লাতিনি দুষ্টুমি করে বলেছেন, ‘তুমি আবারও!’ নিজের টুইটারে এ তথ্য জানিয়েছেন ফ্যালকাও। ওয়েবসাইট।খবরের কারণখেলাধুলার সঙ্গে উলিয়া কভপাচিকের কোনো সম্পর্ক আছে কি না, কে জানে। না থাকার সম্ভাবনাই বেশি। এই যে খেলার পাতায় উঠে এলেন, এর সঙ্গে অন্তত খেলাধুলার সম্পর্ক নেই। ইউক্রেনের ২৩ বছর বয়সী তরুণী বিশ্বজুড়ে খবর হয়েছেন ‘দুঃসাহসী’ কাণ্ড করে। কদিন আগে যৌথ আয়োজক ইউক্রেনে নিয়ে যাওয়া হয়েছিল ইউরোর ট্রফিটা। সাধারণ দর্শকদের জন্য রাজধানী কিয়েভের খোলা মঞ্চে রাখা হয়েছিল। সেই সময় টি-শার্ট খুলে ফেলে পুরো উদোম হয়ে ট্রফিটা ধরে ফেলেন কভপাচিক। এটা ছিল এই মানবাধিকার কর্মীর প্রতিবাদের ভাষা। ইউরোতে ফুটবলের আড়ালে ‘যৌন পর্যটন’কে উৎসাহিত করা হচ্ছে—এরই প্রতিবাদ করছে ইউক্রেনের মানবাধিকার সংগঠনগুলো। রয়টার্স। অবমূল্যায়ন১০ বছরের সম্পর্ক। আরও বছর খানেক থাকা নিশ্চিত। ম্যানচেস্টার ইউনাইটেড চায় আরও এক বছর, মানে ২০১৪ সাল পর্যন্ত রিও ফার্ডিনান্ডকে ওল্ড ট্রাফোর্ডে রেখে দিতে। ফার্ডিনান্ডের তো কিছু না ভেবেই রাজি হয়ে যাওয়া উচিত। কিন্তু ভাবতে হচ্ছে, কারণ এক ধাক্কায় বেতন ৫০ হাজার ইউরো কমিয়ে দিতে চাইছে ক্লাব! মৌসুমের শুরুতেই ক্লাব মালিক গ্লেজার পরিবার ইঙ্গিত দিয়েছিল ফার্ডিনান্ডের আকাশছোঁয়া বেতন (১ লাখ ২০ হাজার ইউরো) কাটছাঁট করা হবে। তাই বলে এতটা কম, ভাবতে পারেননি ফার্ডিনান্ড। অনেক ক্লাবের আবার আগ্রহ আছে ৩৩ বছর বয়সী ডিফেন্ডারের প্রতি। সিদ্ধান্ত এখন ফার্ডিনান্ডের! ওয়েবসাইট।