বল বিভ্রাটক্রীড়া প্রতিবেদক মাঠের মধ্যে দুটি বল। খেলাটাও দিব্যি চালিয়ে যাচ্ছেন আম্পায়ার! ওয়ালটন ক্লাব কাপ হকিতে গতকাল এমন অবাক করা দৃশ্যই দেখেছে দর্শক। আবাহনীর বিপক্ষে অ্যাজাক্সের ম্যাচের শেষ দিকের ঘটনা। বল মাঠের বাইরে চলে গেলে মাঠের দুই দিকে দাঁড়ানো দুই কিশোর বল বয় একই সঙ্গে বল ঠেলে দেয় মাঠে। আর দুটি বল নিয়েই আক্রমণ শুরু করেন দুই দলের খেলোয়াড়রা। আম্পায়ার লতিফুর রহমান বিষয়টি যখন বুঝতে পারেন, ততক্ষণ মিনিট খানেক গড়িয়ে গেছে খেলা। এমনিতেই বল বয় খুঁজে পায় না ফেডারেশন, যাও বা দু-একজন কিশোরকে খুঁজে আনে, তারাও দেখা যায় বেশ করিৎকর্মা!নিরীহ পেপেপ্রথম দর্শনে তাঁকে মহল্লার ষণ্ডামার্কা মাস্তানই মনে হয়। মাঠে পেপের চলনবলনেও এক ধরনের মাস্তানি আছে। ইচ্ছে করে প্রতিপক্ষ খেলোয়াড়দের আহত করার ‘সুনাম’ও আছে। আছে বুট দিয়ে লিওনেল মেসিকে মাড়িয়ে দেওয়ার ইতিহাস। এসব ‘কীর্তি’র সাক্ষী হিসেবে অনেকগুলো লালকার্ড। তবে পেপের দাবি, সমালোচকেরা বাড়িয়েই বলেন। কোনো খেলোয়াড়কে নাকি তিনি ইচ্ছে করে আহত করেন না। রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার এখন পর্তুগালের হয়ে ইউরোর প্রস্তুতি নিচ্ছেন। সেখানেই পেপে দাবি করেছেন, তিনি যা-ই করেন, সব সময়ই তা নাকি বাড়িয়ে দেখানো হয়। ওয়েবসাইট।মিলওয়েইন রুনি আর সংগীত কিংবদন্তি এলটন জনের মধ্যে দারুণ দোস্তি হয়ে গেছে। রুনি ফুটবলার, এলটন জন গানের মানুষ। দুজনের বাস দুই ভুবনে। কিন্তু তাঁদের মধ্যকার ব্যবধান ঘুচিয়ে দিয়েছে একটি মিল—কৃত্রিম চুল! জনের মতো ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ স্ট্রাইকার রুনিও টাক সমস্যার সমাধান করেছেন চুল প্রতিস্থাপন করিয়ে। সম্প্রতি এই দুজনের দেখা হয়েছিল একটি অনুষ্ঠানে। সেখানে দুজনকে বেশ খোশগল্প করতে দেখা গেছে। একটি সূত্র জানিয়েছে, রুনি নিজেও নাকি গানের ভক্ত। স্যার এলটনও ফুটবলের ভক্ত। ওয়াটফোর্ড ক্লাবের আজীবন সভাপতিও তিনি। ওয়েবসাইট।