এবার ইতো কর ফাঁকির দায়ে ফেঁসে গেছেন স্যামুয়েল ইতো। একজন স্প্যানিশ আইনজীবী ইতোর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার কর ফাঁকি দেওয়ার মামলা ঠুকে দিয়েছেন। ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত বার্সেলোনায় খেলেছেন, ওই সময়েই নাকি এই বিশাল অঙ্কের কর পরিশোধ করেননি। ব্যাপারটা হেলাফেলার পর্যায়ে আর নেই। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাগারের অন্ধ কুঠুরিতে কাটাতে হতে পারে ক্যামেরুনিয়ান স্ট্রাইকারকে। এখন রাশিয়ান ক্লাব আনঝি মাখাচকালায় খেলা ইতো কোনো মন্তব্য করেননি। করসংক্রান্ত মামলায় ম্যারাডোনার জন্য ইতালি যাওয়ার পথ রুদ্ধ, এবার কি ইতোরও জন্যও স্পেনের দরজা বন্ধ হতে যাচ্ছে? রয়টার্স।‘ক্লান্ত’ গার্দিওলাবলেছিলেন বছর খানেক ফুটবল মাঠের সংশ্রব এড়িয়ে চলবেন। এরপর ঝাঁপিয়ে পড়বেন নতুন উদ্যমে। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই কিনা হাঁপিয়ে উঠলেন। ক্যাস্ট্রলের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পণ্যদূত হিসেবে পেপ গার্দিওলা এখন মালয়েশিয়ায়, সেখানেই বলেছেন ফুটবল-বিরহে ভোগার কথা, ‘ফুটবল কি মিস করছি? আসলেই তাই। বাবার সঙ্গে গলফ খেলতে খেলতে আমি ক্লান্ত।’ প্রতি সপ্তাহে প্রথম একাদশ বাছাই করাটা একজন কোচের জন্য সবচেয়ে কঠিন কাজ, বলছেন বার্সেলোনার সাবেক কোচ। ওয়েবসাইট।