উইম্বলডনের দ্বৈতে ঐতিহাসিক শিরোপা জিতেছেন সু-ওয়ে শেহ। তাইওয়ানের ইতিহাসেই এটা প্রথম গ্র্যান্ড স্লাম। ঘরের মেয়ের এমন কীর্তিতে তাইওয়ানবাসী উৎসব করছে। অভিনন্দন জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট। হঠাৎ করেই যেন বিনা মেঘে বজ্রপাত, সবাইকে স্তম্ভিত করে শেহর বাবা জানালেন, তাইওয়ানের নাগরিকত্ব ছেড়ে দিতে পারেন তাঁর মেয়ে। খেলতে পারেন চীনের হয়ে। কারণ আর কিছুই নয়, অঢেল অর্থের হাতছানি। চীনের এক কোম্পানি থেকে প্রায় সাড়ে ১৬ লাখ ডলারের চুক্তির প্রস্তাব পেয়েছেন শেহ। অথচ তাইওয়ানে হলে পেতেন এর দশ ভাগের এক ভাগ! এ জন্যই মাতৃভূমিকেও বিদায় বলার প্রস্তুতি। অর্থ ছাড়া জীবন তো অর্থহীন। এএফপি