অন্যকলাম

পরামর্শদলে ব্রাত্য হয়ে পড়েছেন? সমস্যা নেই, খেলা ছেড়ে নেমে পড়ুন কোচিংয়ে। দলে জায়গা হারানো ক্রিকেটাররা অনেকেই হেঁটেছেন এই পথে। ইউনুস খানকে এই পথটাই দেখাচ্ছেন তাঁর সাবেক পাকিস্তান সতীর্থ রশিদ লতিফ। চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলে নেই ইউনুস। বয়সও হয়ে গেছে ৩৫। এখন কোচিংয়েই তাঁর মনোযোগ দেওয়া উচিত বলে মনে করেন লতিফ। সাবেক উইকেটকিপারের মতে, কোচ হওয়ার জন্য প্রয়োজনী সব যোগ্যতাই আছে ইউনুসের। চাইলেই পাকিস্তানের সহকারী কোচ হতে পারেন। লেভেল টু কোচিংয়ের সনদও আছে। লতিফের পরামর্শ কি গ্রহণ করবেন পাকিস্তানের এই ডানহাতি ব্যাটসম্যান? ওয়েবসাইট।