খলনায়ক!পেশাদার ফুটবলের দৌড়ঝাঁপ নেই, নেই অনুশীলনের ব্যস্ততা। ডেভিড বেকহামের এখন অখণ্ড অবসর। সুযোগটা ভালোমতোই কাজে লাগাতে পারেন এই মিডফিল্ডার, প্রস্তাব পেয়েছেন একটা স্পাই থ্রিলারে অভিনয় করার। তা-ও আবার এমন একজনের কাছ থেকে, যাঁকে ফেরানোটা কঠিনই হবে। অস্কারজয়ী ব্রিটিশ অভিনেতা কলিন ফার্থ যে চাইছেন তাঁকে! মজার ব্যাপার, সিক্রেট সার্ভিস নামের এই ছবিতে বেকহামকে প্রস্তাব দেওয়া হয়েছে খলনায়কের চরিত্রে! দেখতে সুদর্শন, ফ্যাশনদুরস্ত বেকহামকে রুপালি পর্দায় না মানানোর কোনো কারণ নেই। তবে এখনো ‘হ্যাঁ’ বলেননি বেকহাম। নায়কের পরিবর্তে খলনায়ক কেন—এই প্রশ্নটার সন্তোষজনক উত্তর কি তাহলে এখনো পাননি! ওয়েবসাইট। গাজ্জার শাস্তিনিজের জীবনের মতোই মদ ভালোবাসেন তিনি। এই মদিরার নেশাতেই জীবন সংশয় হতে বসেছিল পল গ্যাসকোয়েনের। ধারণা করা গিয়েছিল, পুনর্বাসনকেন্দ্র থেকে ফিরে একটু সুস্থিতি ফিরে পাবেন। কিন্তু কোথায় কী? নতুন করে বাঁধিয়েছেন অঘটন। একজন রেলওয়ে প্রহরীকে লাঞ্ছিত করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। সেটাও আবার পাঁড় মাতাল অবস্থাতেই! এখন এক হাজার পাউন্ড আক্কেলসেলামি দিতে হবে তাঁকে। গাজ্জা নাকি এতটাই অনুতপ্ত, প্রকাশ্যে ক্ষমাও চাইতে পারেন। একই সঙ্গে সাবেক স্ত্রীকে নির্যাতনের অভিযোগও উঠেছিল আদালতে। সেটা থেকে অবশ্য রেহাই পেয়ে গেছেন সাবেক ইংলিশ মিডফিল্ডার। এএফপি।