অন্য বার্সেলোনা

বিমান থেকে মাত্র নামলেন মাচেরানো। ধোপদুরস্ত ইমিগ্রেশন অফিসার জেরার্ড পিকে বসে আছেন কাউন্টারে। এদিকে নেইমার হারিয়ে ফেলেছেন নিজের লাগেজ। ইনিয়েস্তা-বুসকেটসদের অবশ্য ওসব দিকে খেয়াল করার সময় নেই। বিমানবন্দরে তাঁরা মগ্ন ফুটবলের একটা দেয়ালচিত্র আঁকতে। আর লিওনেল মেসি সে সময় কী করছেন শুনবেন? ফুটবল দিয়ে নাচ শেখাচ্ছিলেন তরুণ-তরুণীদের! না, খেলাটেলা ছেড়ে দেননি মেসিরা। বার্সেলোনার জার্সি স্পনসর কাতার এয়ারওয়েজের এমন একটা বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়েছিলেন তাঁরা। ছিলেন সাবেক ইংলিশ স্ট্রাইকার গ্যারি লিনেকারও। তাঁর চরিত্রটি অবশ্য ট্যাক্সিচালকের। ওয়েবসাইট।