অভিষেকেই ম্যান অব দ্য ম্যাচ। তার পরও একটা আফসোস না থেকে পারেই না গ্যারে মাথুরিনের। আর একটি উইকেট না পাওয়ার আফসোস। পেলেই যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে অভিষেকেই সেরা বোলিংটা হয়ে যেত ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনারের। পরশু ওভালে ৯ রানে পেয়েছেন ৩ উইকেট। অভিষেকে সেরা বোলিংয়ের তালিকায় এটি জায়গা পেয়েছে দশে। সবার ওপরে অজন্তা মেন্ডিসের নাম। ২০০৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকেই ১৫ রানে ৪ উইকেট পেয়েছিলেন শ্রীলঙ্কান স্পিনার। দুইয়ে আছেন আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় দেবেন্দ্র বিশু। এ বছরের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে ৪ উইকেট নিয়েছিলেন ১৭ রানে। এ ছাড়া অভিষেকেই ৪ উইকেট পেয়েছেন আরও ছয় বোলার।