অসম্ভবের পেছনে ছুটছে উইন্ডিজ

ফলোঅনের সুযোগ পেয়েও তাদের ব্যাটিংয়ে পাঠায়নি দক্ষিণ আফ্রিকা। পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে নিজেরাই পরশু নেমে গিয়েছিল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে। কাল ৪ উইকেটে ২০৬ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। ৪৫৭ রানের অসম্ভব জয়ের লক্ষ্যে খেলতে নেমে কাল চতুর্থ দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৪ উইকেটে ১৩৯ রান তুলেছে তারা। ২১ রানে ব্যাট করছিলেন দিওনারায়ন, সঙ্গী ব্রাভোর রান ৫। এর আগে প্রথম ইনিংসে মাত্র ১০২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ৫ উইকেট নিয়ে পেসার ডেল স্টেইন টেস্টে তাঁর ২০০ উইকেট পূর্ণ করলেন এ ম্যাচেই। ওয়েবসাইট।