অ্যামেচার গলফ

২৯তম বাংলাদেশ অ্যামেচার গলফ কাল শুরু হয়েছে কুর্মিটোলা গলফ ক্লাবে। প্রতিযোগিতায় খেলছেন বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, আফগানিস্তান, ভুটানের সেরা এক দল গলফার। এ উপলক্ষে কাল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ গলফ ফেডারেশন ও পৃষ্ঠপোষক রানার গ্রুপের কর্মকর্তারা।